শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি

শতবর্ষী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজীজুল উলূম বাবুনগরের উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য (আদব) বিভাগের উদ্যোগে "সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" শীর্ষক দিনব্যাপী এক বর্ণাঢ্য সেমিনার ও সীরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) এশার নামাজের পর জামিয়ার কেন্দ্রীয় আল-হারুন জামে মসজিদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মহাপরিচালক, আমীরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার নায়েবে মুহতামিম আল্লামা আইয়ুব বাবুনগরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও প্রখ্যাত আরবি সাহিত্যিক শায়খ হারুন আজিজী নদভী।

আদব বিভাগের জিম্মাদার মাওলানা মাহমুদ ইজহারের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত সেমিনারে প্রায় অর্ধশত শিক্ষার্থী মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আরবি, বাংলা, উর্দু ও ইংরেজি ভাষায় বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ, আলোচনা এবং হামদ-না’ত পরিবেশন করেন।

শিক্ষার্থীদের মেধা বিকাশে সেমিনারের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল সর্বস্তরের ছাত্রদের জন্য উন্মুক্ত 'সীরাত কুইজ প্রতিযোগিতা'। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি রহীমুল্লাহ কাসেমী, মুফতি ইকবাল আজীমপুরী ও মুফতি একরাম পাঠকনগরী।

প্রতিযোগিতা শেষে নির্বাচিত বিজয়ী প্রবন্ধকার ও আলোচকদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এই সময় জামিয়ার শিক্ষক মাওলানা আবু তালহা, মাওলানা ফরিদুল আলম আমিনী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইমরান, মাওলানা আকবর, মাওলানা কারী ওবাইদুল্লাহ, মাওলানা আবু তালহা সাহেব, মাওলানা ফরিদুল আলম আমিনী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা এমরান, মাওলানা আকবর, মাওলানা কারী ওবাইদুল্লাহ, মাওলানা কারী নোমান, মাওলানা হাফেজ আবদুস সালাম, মাওলানা হাফেজ আনিছুর রহমান, মাওলানা হাফেজ নেজামুদ্দীন, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মাওলানা মুবাশশির, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা হাফেজ মুইনুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ শোয়াইব বাবুনগরীর বিশেষ দোয়ার মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ