মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮


শহীদ আরমানের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

১৯৯৪ সালের ৩০ জুন তসলিমা নাসরিনবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আরমান (রহ.)-এর মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

মঙ্গলবার (৩০ জুন) মাগরিবের আগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শহীদ আরমান (রহ.)-এর স্মরণে পবিত্র কোরআন খতম করা হয়। পরে তাঁরসহ দেশের সকল শহীদের মাগফিরাত, দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ আরমান (রহ.)-এর আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ