শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮


শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও চরমোনাইয়ের পীর মাওলানা ফয়জুল করীমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম চৌধুরী এমপি। 

বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এই নির্দেশ দেন। 

পোস্টে তিনি মামলার বিষয়ে নিজের  অজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে, আমার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আমি অবগত ছিলাম না এবং কে বা কারা এ মামলা দায়ের করেছেন, সে সম্পর্কেও আমার কোনো জানা নেই। বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি।

মনিরুল হক চৌধুরী বলেন, পরবর্তীতে মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছি। তারা জানিয়েছে বাদি মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি, আমার এডভোকেটকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলেছি।

পোস্টের শেষে তিনি মূল ঘটনা উল্লেখ করে বলেন, সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে আমার যে অভিযোগ ছিল, তা আমি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছি। আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে। 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ