বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক-

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক মঙ্গলবার (২৩ জুন) জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি বলেন, ময়মনসিংহ জেলা একটি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ জনপদ। জেলার প্রতিটি পাড়া-মহল্লা ও ঘরে ঘরে ইসলামী জাগরণের বার্তা পৌঁছে দিতে হলে সুস্পষ্ট লক্ষ্য, আন্তরিকতা ও ইখলাসের সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, ইসলাম কেবল ব্যক্তিগত আমলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় ন্যায়, ইনসাফ, নৈতিকতা ও মানবকল্যাণ প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেয়। এ আদর্শ বাস্তবায়নে সংগঠনের প্রতিটি স্তরে দাওয়াতি কার্যক্রম জোরদার করা, কর্মীদের আদর্শিক মান উন্নয়ন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও সংকীর্ণ স্বার্থ পরিহার করে সংগঠনের সামগ্রিক অগ্রযাত্রাকে অগ্রাধিকার দিতে হবে। ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক আস্থার ভিত্তিতেই একটি ইসলামি সংগঠন সফলতার পথে এগিয়ে যেতে পারে। দায়িত্বশীলতা, আত্মত্যাগ ও ধৈর্যের মাধ্যমে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে।

জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীমের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি সারোয়ার হোসাইন, মাওলানা আজিমুদ্দিন শাহ, মাওলানা আব্দুল কুদ্দুস শিকদার, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুস সবুর এবং মাওলানা হোসাইন আহমদ।

বৈঠকে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি আগামী ২৭ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সমাবেশ সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে সমাবেশ সফল করতে হবে।

তিনি আরও বলেন, গণভোটসহ জনগণের ন্যায্য দাবি নিয়ে অযথা টালবাহানা কাম্য নয়। দায়িত্বশীল ও শান্তিপূর্ণ অবস্থান থেকে জনগণের অধিকার আদায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য ও কর্মসূচি অব্যাহত থাকবে। জনগণ তাদের মতামত দিয়েছে, সেই রায়কে যথাযথ সম্মান জানানো সরকারের নৈতিক দায়িত্ব।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ফজলুর রহমান, হাফেজ রুহুল আমীন বাদশা, মাওলানা মোফাজ্জল হোসাইন, মাওলানা আনিসুর রহমান সোহাগ, মাওলানা আব্দুস সালাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহ-বাইতুল মাল সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, মুফতি ওয়ালিউল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান, মাওলানা ইলিয়াস ফরাজী, অফিস সম্পাদক মাওলানা দেলেওয়ার হোসাইন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানসহ জেলা শাখার নেতৃবৃন্দ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ