শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’

বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সিলেটের বালাগঞ্জে ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) দেওয়ান বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) শুক্রবার বাদ মাগরিব মাদরাসা বাজারের মরিয়ম কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সভাপতি মাওলানা শাইখুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা আমিনুর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম হাজীপুরী, বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং বিকেএম বালাগঞ্জ থানার সাবেক সভাপতি মাওলানা আব্দুল হামিদ।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন গহরপুর মাদরাসার মুহাদ্দিস মুফতি সালেহ আহমদ মক্কি, বিকেএম বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা ইমরানুল হক, পূর্ব পৈলনপুর প্রতিনিধি হুসামুদ্দীন সামাদ, বালাগঞ্জ উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা আব্দুল ওয়াজিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা মনোয়ার হুসাইন, মাওলানা আব্দুল জলিল, মাওলানা ফয়জুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীলরা।

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দায়িত্বশীলদের নিষ্ঠা, ঐক্য ও পরিকল্পিত কর্মতৎপরতার মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সম্মেলন শেষে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার একদল মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি একাত্মতা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ