শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেটে আলোচিত স্বামী-স্ত্রীসহ ৩ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) আসরের পর নগরীর শাহী ঈদগাহ ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হুজায়ফা হোসাইন চৌধুরী।

এসময় জানাজায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও নিহতদের আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

জানাজার আগে বাবা-মায়ের জন্য সবার কাছে দোয়া চান নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার। পরে জানাজা শেষে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের মরদেহ মানিকপীর কবরস্থানে নিয়ে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর রায়নগর এলাকার মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে বাড়ির মালিক আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)-এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার দিন বিকেলে রায়নগর রাজবাড়ী এলাকার একটি কলোনি থেকে বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ