সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

দীনের কাজে নিজের দক্ষতা ও সামর্থ্য কাজে লাগাতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, মানুষের নিয়ত, আবেগ, দক্ষতা ও ভালো কাজের স্বপ্ন যেন সঠিক প্ল্যাটফর্মের অভাবে হতাশায় রূপ না নেয়—সে লক্ষ্যেই দক্ষ ব্যক্তিদের সঙ্গে যুক্ত হতে চায় আস-সুন্নাহ ফাউন্ডেশন।

শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে তিনি লেখেন, ‘রাতে ঘুমানোর আগে কি আপনার মনে হয়—আজও উম্মাহর জন্য কিছু করলাম না?’ চারপাশের অবক্ষয় দেখে অনেকে বুকের ভেতর চাপা কষ্ট অনুভব করলেও কীভাবে ও কোথা থেকে শুরু করবেন, তা বুঝে উঠতে পারেন না বলেও উল্লেখ করেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘শুধু একটি সঠিক প্ল্যাটফর্মের অভাবে অসংখ্য মানুষের নিয়ত, আবেগ, দক্ষতা ও ভালো কাজের স্বপ্ন হতাশায় রূপান্তরিত হচ্ছে।’

এ অবস্থায় আস-সুন্নাহ ফাউন্ডেশন দক্ষ ব্যক্তিদের জন্য তাদের সামর্থ্যকে ‘সাদাকায়ে জারিয়ায়’ রূপান্তরের সুযোগ দিচ্ছে বলে জানান তিনি।

ফাউন্ডেশনের সঙ্গে কাজ করার জন্য বক্তৃতা ও উপস্থাপনা, কাউন্সেলিং ও মেন্টরিং, লেখালেখি ও কনটেন্ট রাইটিং, ব্যবস্থাপনা ও ইভেন্ট পরিচালনা এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া দ্বীনের কাজে ব্যবহার করা যায়—এমন অন্য যেকোনো দক্ষতা থাকলেও আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, ‘এটি কোনো চাকরি নয়, এটি আপনার বহুদিনের লালিত নিয়তকে বাস্তবে রূপ দেওয়ার একটি মাধ্যম।’

আগ্রহীদের নির্ধারিত ফরমে নিজেদের তথ্য ও দক্ষতার বিবরণ দেওয়ার আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ফরমে আরও বিস্তারিত দক্ষতার তালিকা পাওয়া যাবে। তথ্য দেওয়ার পর ইনশাআল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ