শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭


মাদরাসাছাত্র বদরুজ্জামান বুখারী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বালুঘাট মাদরাসাতুন নুর থেকে মো. বদরুজ্জামান বুখারী (১৪) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। গত ৯ জুন (মঙ্গলবার) আসরের সময় মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারটি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।

নিখোঁজ বদরুজ্জামান বুখারীর উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নেভি ব্লু রঙের জুব্বা ও পায়জামা এবং মাথায় ছিল সাদা টুপি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ:

পিতা: আখতারুজ্জামান হাফিজ্জী

ঠিকানা: বেপারী মার্কেট, ঢাকা ক্যান্টনমেন্ট, পল্লবী, ঢাকা-১২০৬

মোবাইল: ০১৮৫৭-৭৬৯৯৪৬

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৬৯৬, জিডির তারিখ ১২ জুন ২০২৬ এবং ট্র্যাকিং নম্বর 5HDMW3।

নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে পরিবার সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ