সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


বিয়ানীবাজারের আদিনাবাদ মাদরাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদরাসায় রোববার (২ আগস্ট) বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের অংশগ্রহণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুফি সাধক মরহুম ফয়জুর রহমান (রহ.)-এর স্মৃতিবিজড়িত এ প্রতিষ্ঠানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক, লেখক ও গবেষক মাওলানা রুহুল আমীন সাদী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওরের পীর সাহেব খ্যাত শায়খ সালেহ নজীব আল আইউবি, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুব আহমাদ, বৈরাগীবাজার যুব ফোরামের সভাপতি আব্দুর রহিম এবং জাতীয়তাবাদী শ্রমিকদলের বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাস্টার আলী আহসান।

এছাড়া বক্তব্য দেন শিক্ষানুরাগী ডা. শামসুল হক, মাওলানা আবদুল হক, জামায়াতে ইসলামী কুড়ারবাজার শাখার সেক্রেটারি এহসানুল হক জুবায়ের, জাহিদ হাসান জুবায়ের, হাফিজ আল ইমরান, আব্দুল্লাহ আল মামুন ও বিলাল মাহমুদ।

বক্তারা বলেন, জামিয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদ্রাসা এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা মাদ্রাসার শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মাদ্রাসার কোষাধ্যক্ষ বাবর চৌধুরী ও নায়েবে মুহতামিম মাওলানা শিব্বির আহমদ। সঞ্চালনা করেন নির্বাহী মুহতামিম মাওলানা আবদুল্লাহ মাসনুন। সমাবেশ শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ