সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


সিংড়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নাটোরের সিংড়ায় বজ্রপাতে মিলন উদ্দিন(৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার(২ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার কলম ইউনিয়নের চাঁদপুর বিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিলন উদ্দিনের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নজরপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে চাঁদপুর বিলে মিলনসহ কয়েকজন শ্রমিক পাট কাটা ও জাগ দেওয়ার কাজ করছিলেন। বিকেলে হঠাৎ ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হলে অন্যান্য শ্রমিকরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। এসময় মিলন তার কাপড় নিতে গিয়ে বজ্রপাতে আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জহুরুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ