শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজারের আয়-ব্যয়ের কোটি কোটি টাকার কোনো সুনির্দিষ্ট হিসাব উপস্থাপন করতে পারেননি সংশ্লিষ্ট খাদেমরা। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম এখন থেকে দুই মাজারের আয়-ব্যয়ের মাসিক রিপোর্ট জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে মাজার কমিটি, মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক। সিলেট সিটি করপোরেশনের আবেদনের প্রেক্ষিতে এবং পরিকল্পনা কমিশনের নির্দেশনার আলোকে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উভয় মাজার কর্তৃপক্ষ দৈনিক, মাসিক ও বার্ষিক আয়-ব্যয়ের কোনো সুস্পষ্ট ও গ্রহণযোগ্য রেকর্ড উপস্থাপন করতে পারেননি।

সভায় জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, মাজারের সব ধরনের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সঙ্গে সংরক্ষণ করতে হবে এবং নিয়মিত প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। তিনি পর্যটকদের সুবিধা বাড়াতে নিরাপত্তা, পার্কিং, পরিচ্ছন্নতা ও আধুনিক সেবা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি মাজারসংলগ্ন মসজিদকে আধুনিক ও দৃষ্টিনন্দন বহুতল মসজিদে রূপান্তর, নারীদের জন্য পৃথক সুযোগ-সুবিধা নিশ্চিত এবং দরগাহ মাদরাসাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সভায় দরগাহ মাদরাসার মুহতামিম ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জেলা সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়াসহ ওয়াক্ফ এস্টেট, সিলেট সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাজার দুটিকে কেন্দ্র করে প্রাপ্ত দান, মান্নত, নজর-নিয়াজ ও অন্যান্য আয় উৎসের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। প্রশাসনের নতুন এই উদ্যোগের মাধ্যমে আয়-ব্যয়ের সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এদিকে শুক্রবার (১২ জুন) হজরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জেলা প্রশাসক। পরে তিনি মাজার পরিদর্শন করেন। সেখানেও তিনি আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার তাগিদ দিয়েছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ