রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সভায় সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং বিভিন্ন উপকমিটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি বশীরুল হাসান খাদিমানীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম, মাওলানা শিব্বির আহমদ, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি নুরুল আলম ইসহাকী, মাওলানা বিন ইয়ামিন, মুফতি সলীমুল্লাহ খান হানাফী, মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজসহ কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্যরা।

বৈঠকে আগামী ৮ আগস্ট (শনিবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অভ্যর্থনা, নিবন্ধন, মঞ্চ ব্যবস্থাপনা, প্রচার-প্রকাশনা, শৃঙ্খলা রক্ষা, অতিথি আপ্যায়ন, গণমাধ্যম সমন্বয়, স্বেচ্ছাসেবক পরিচালনাসহ বিভিন্ন উপকমিটির অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, ঢাকা মহানগর দক্ষিণের এ কাউন্সিল সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাউন্সিল সফল করতে তারা দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্যরা নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ