শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এবং জমঈয়াতুল মাদারিসিল কওমিয়াহ ও ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আগামীকাল শনিবার (১ আগস্ট) নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ইসলামি মহাসমাবেশ। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে আমন্ত্রিত অতিথি ও ওলামায়ে কেরামের তালিকা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় মাইজদী কোর্টস্থ নোয়াখালী জেলা স্কুল মাঠে শুরু হওয়া এ মহাসমাবেশে দেশের শীর্ষস্থানীয় আলেম, পীর-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা অংশ নেবেন। হিজবুত তাওহীদ নিষিদ্ধসহ শরিয়তবিরোধী কার্যকলাপ নিষিদ্ধের দাবি জানানো হবে মহাসমাবেশ থেকে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে আল্লামা শেখ আহমদ, আল্লামা খলিল আহমদ কুরাইশী, আল্লামা আবদুর হামিদ মধুপুরী, আল্লামা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা আব্দুল আউয়াল, আল্লামা শায়খ সাজেদুর রহমান, আল্লামা আরশাদ রহমানী, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), আল্লামা মাহফুজুল হক এবং আল্লামা ড. ওয়াজিউল্লাহ হামজা।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের তালিকায় আরও রয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মুফতী হারুন ইজহার, পীরজাদা ড. এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী রেজাউল করীম আবরার, মুফতী লুৎফর রহমান ফরায়েজী, মুফতী রিজওয়ান রফিকী, মাওলানা আতাউল্লাহ আমীনী এবং মুফতী সাঈদ উদ্দীন আহমদ হানজালা।

আয়োজকরা জানিয়েছেন, তালিকাভুক্ত অতিথিদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও বহু শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, ইসলামি ব্যক্তিত্ব ও জাতীয় নেতৃবৃন্দ মহাসমাবেশে অংশ নেবেন এবং সমসাময়িক বিভিন্ন ধর্মীয় ও জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ