বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সব রাজনৈতিক দল ও প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তার সঙ্গে রাজনৈতিক অসহিষ্ণুতা ও সংঘাতপূর্ণ আচরণ কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত না হলে রাজনীতিতে কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন আসবে না এবং সেই পরিবর্তন ছাড়া প্রত্যাশিত বাংলাদেশ গঠনও সম্ভব হবে না।

জমিয়তের শীর্ষ দুই নেতা বলেন, রাজনৈতিক পরিবেশকে সহনশীল রাখতে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একদিকে উসকানিমূলক ও অসৌজন্যমূলক আচরণ পরিহার করতে হবে, অন্যদিকে সহিংস প্রতিক্রিয়ার পথ থেকেও বিরত থাকতে হবে।

তারা বলেন, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের আন্তরিকতা প্রয়োজন। বিশেষ করে ক্ষমতাসীনদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো উসকানিকে কেন্দ্র করে সুযোগসন্ধানী মহল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না পায়।

বিবৃতিতে প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়ে বলা হয়, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর ও কঠোর ভূমিকা নিতে হবে। কোথাও উত্তেজনা বা সংঘাতের আশঙ্কা দেখা দিলে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। অন্যথায় সংঘাত ও বিশৃঙ্খলার দায় এড়ানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন জমিয়ত নেতারা।

সবশেষে তারা সকল রাজনৈতিক পক্ষকে সংযম, সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং সংঘর্ষে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ