মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮


দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ তিন বছর পর দেশফেরত হাফেজ হাদিউল ইসলামকে বিশেষ সংবর্ধনা জানিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাঁশবাজার এলাকার নূরানী হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের সাবেক ছাত্রবৃন্দ।

শনিবার (২৫ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রিয় উস্তাদ হাফেজ হাদিউল ইসলামকে এই বিশেষ সংবর্ধনা জানায় তারা।

আয়োজকদের সূত্রে জানা যায়, হাফেজ হাদিউল ইসলাম বাঁশবাজারের নূরানী হাফিজিয়া মাদরাসার সাবেক শিক্ষক। তিনি অনেক ছাত্রকে হাফেজ বানিয়েছেন। পরবর্তীতে তিনি জীবিকার টানে বিদেশে পাড়ি জমান। দীর্ঘ তিন বছর পর তিনি দেশে ফিরলে তার ছাত্ররা তাকে সাদরে গ্রহণ করে নেন। শিক্ষকের প্রতি ছাত্রদের এই নৈতিক আচরণ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ হাসনাইন সারওয়ার, মুহসিন আহমাদ, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, শরীফুল ইসলাম, সাইফুল্লাহ আল হাসান, উমর ফারুক, খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ