শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭


টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মাদারখোল গ্রামের আয়নাল হকের ছেলে খালেদুল এবং নিহত খালেদুলের মেয়ে খাদিজা আক্তার ও  

বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুযার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুল স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়বাড়ি দাওয়াত খাওয়ার উদ্দেশে যাত্রা পথে শাহধারীপাড়া নামক স্থানে পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় বাবা ও মেয়ে দুজনে হঠাৎ বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় খালিদুলের পকেটে এনড্রোয়েড মোবাইল সেট ছিল। মোবাইল সেটটি পুড়ে নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে খালিদুলের গায়ের শার্টটিও পুড়ে যায়। এ ঘটনায় খালিদুলের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। 

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ