শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নেত্রকোনা সদরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. এনামুল হক (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা সদরের কান্দুলিয়া এলাকায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে দুর্ঘটনা কবলিত পিকআপ ও সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। তবে এদের চালক পালিয়ে গেছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত এনামুল বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল এলাকায় শুটকির ব্যবসা করেন। পাশাপাশি ঢাকাতে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অন্য ভাইয়েরা সেগুলো দেখাশোনা করেন। ব্যবসায়ীক কাজে সম্প্রতি ঢাকা গিয়েছিলেন এনামুল। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে রওনা হয়ে বেলা ১২টার দিকে নেত্রকোনায় পৌঁছান। পরে সিএনজি অটোরিকশা করে মোহনগঞ্জের দিকে রওনা হন তিনি। সাড়ে ১২টার দিকে তার সিএনজি অটোরিকশাটি জেলা সদরের কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের খেতে গিয়ে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত লাগে এনামুলের। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় উপস্থিত লোকজন। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত এনামুলের আত্মীয় আবুল কাসেম আজাদ বলেন, এলাকায় শুটকির ব্যবসা রয়েছে এনামুলের। ঢাকায় তাদের ৯৯ প্লাস দোকান রয়েছে। তার ভাইয়েরা সেগুলো দেখাশোনা করেন।  ব্যবসার কাজে ঢাকা গিয়েছিলেন এনামুল। ভোরে অন্য ভাইয়েরা ট্রেনে রওনা হলেও দ্রুত ফেরার জন্য এনামুল বাসে করে রওনা হন। নেত্রকোনা থেকে বাড়ি ফেরার সময় সিএনজি চালিত অটোরিকশার সাথে পিক-আপের সংঘর্ষের তার মৃত্যু হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ