শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি, ভোলা: 

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দেশ বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, নৈতিক অবক্ষয় ও জনদুর্ভোগের এক কঠিন সময় অতিক্রম করছে। এ পরিস্থিতিতে আলেম-উলামাদের কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং রাষ্ট্র, সমাজ ও সমসাময়িক রাজনীতি সম্পর্কে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে।

সোমবার (২০ জুলাই) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মাওলানা মাকছুদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা বেলাল à¦