শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত দুই দিন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সুপ্রিম কোর্টে সপ্তাহের দুই দিনের ভার্চুয়াল আদালত কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

রোববার (৩ মে) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশিকুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের (চেম্বার কোর্টসহ) প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২১ এপ্রিল প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে এ ব্যবস্থা নেওয়া হয়। সে অনুযায়ী, দুই দিন ভার্চুয়াল উপস্থিতিতে এবং অন্যান্য কার্যদিবসে সশরীরে আদালত পরিচালনার কথা ছিল।

এ ছাড়া ভার্চুয়াল শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা ও মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশের কথাও উল্লেখ করা হয়েছিল। নির্দেশনাটি ২২ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ ছিল।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ