শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

জেলা-মহানগর কাউন্সিল নিয়ে জমিয়তের নতুন নির্দেশনা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: বিশেষ প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে জেলা ও মহানগর শাখাগুলোর ত্রিবার্ষিক কাউন্সিল আয়োজনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে।

রোববার (৩ মে) সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোনো জেলা বা মহানগর শাখা ত্রিবার্ষিক কাউন্সিল আয়োজনের আগে সংশ্লিষ্ট জেলার আওতাধীন সব উপজেলা ও থানা কমিটির পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রে জমা দিতে হবে। একই সঙ্গে দলীয় গঠনতন্ত্রে বর্ণিত কাউন্সিল-সংক্রান্ত ধারা অনুযায়ী কাউন্সিলরদের তালিকাও কেন্দ্রে পাঠাতে হবে।

কেন্দ্রীয় নির্দেশনায় আরও বলা হয়, কাউন্সিল আয়োজনের আগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন বাধ্যতামূলক। প্রয়োজনে কাউন্সিলের সময় কিছুটা পিছিয়ে গেলেও নিয়ম অনুসরণ করেই কাউন্সিল সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পর্যায়ক্রমে দেশব্যাপী মেয়াদোত্তীর্ণ বিভিন্ন জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে সকল সাংগঠনিক শাখাকে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ