শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

রাজনীতির নামে অরাজকতা চলতে পারে না: যুব জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: বিশেষ প্রতিনিধি

দেশে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও জনমনে উদ্বেগ বিরাজ করছে এবং রাজনীতির নামে অরাজকতা চলতে পারে না বলে মন্তব্য করেছেন যুব জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভায় নেতারা বলেন, বর্তমানে বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তাঘাটে প্রকাশ্য অনিয়ম ও অব্যবস্থাপনা চললেও তা দেখার যেন কেউ নেই। এমপি-মন্ত্রীরা সংসদে সংবিধান ও সংস্কার নিয়ে ব্যস্ত থাকলেও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র চলছে, যা সরকার প্রতিহত করার উদ্যোগ নিচ্ছে না। শিক্ষাঙ্গনে বিদ্যমান সংকট এবং বিভিন্ন অপশক্তির দাপট, রাজনীতির নামে জানমালের ক্ষয়ক্ষতি বা বলপ্রয়োগের সংস্কৃতি যা অতীতে ছিল, তা এখনও ভিন্নরূপে ফেরার আশঙ্কাকে যুব জমিয়ত অরাজকতা হিসেবে দেখছে।

শনিবার (২ মে) রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামালের সঞ্চালনায় সভায় সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী ১৩ আগস্ট সংগঠনের সদস্য সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক।

সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান মাদানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, সহ-সাংগঠনিক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা কলিমুল্লাহ মাহফুজ, মাওলানা আব্দুর রহমান জামিল, প্রচার সম্পাদক মাওলানা আতাউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদির, অর্থ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, সমাজ সেবা সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার,  সাহিত্যে সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান মাসরুর, সহ পাঠাগার সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ আশরাফ, সহ প্রকাশনা মাওলানা আকরাম শেখ, নির্বাহী সদস্য হাফিজ মনসুর প্রমুখ৷

যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে হাফিজ মাওলানা তাফহীমুল হক বলেন, দেশের বর্তমান জটিল ও কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলামের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী ছিল।

তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক অস্থিরতার মাঝেও দলের আদর্শ ও লক্ষ্য অটুট রেখে জনকল্যাণে কাজ করে যাওয়াই তাদের মূল লক্ষ্য। সভায় দেশের বর্তমান সংকট নিরসনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যুব জমিয়ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ