বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

শায়খ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ ৩০০তম পর্ব পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দীর্ঘ সাত বছরের ধারাবাহিক প্রচার ও ব্যাপক জনপ্রিয়তার পর বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহর লাইভ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ ৩০০তম পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। এ বিশেষ অর্জনকে কেন্দ্র করে ৩০১তম পর্বে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

আয়োজকরা জানিয়েছেন, এবারের পর্বে দর্শকদের সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বিশেষ সামনাসামনি প্রশ্নোত্তর পর্ব। এতে অনুষ্ঠানটির দীর্ঘ পথচলার অভিজ্ঞতা, অজানা গল্প এবং দর্শকদের অনুভূতি বিনিময়ের সুযোগ থাকবে। পাশাপাশি জীবনের বিভিন্ন প্রশ্নের শরয়ী সমাধানও সরাসরি প্রদান করা হবে।

২০১৯ সাল থেকে শুরু হওয়া ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠানটি বর্তমানে দাওয়াহ কার্যক্রমের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে গড়ে তিন হাজারেরও বেশি দর্শক সরাসরি যুক্ত হন এবং প্রতিটি পর্বে চার লক্ষাধিক অনলাইন ভিউ অর্জিত হয় বলে জানানো হয়েছে।

৩০০তম পর্ব পূর্তির এই আনন্দঘন মুহূর্তে আয়োজকরা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে সীমিত আয়োজন সক্ষমতার কারণে এবার সর্বোচ্চ ৫০০ জন দর্শককে সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আবেদনকারীদের মধ্য থেকে বাছাইয়ের মাধ্যমে অংশগ্রহণকারী নির্ধারণ করা হবে।

দেশ-বিদেশের নিয়মিত দর্শকদের জন্য পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।

আগামী ৮ মে, শুক্রবার বিকাল ৫:১৫ থেকে রাত ৯:০০ রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগ্রহী দর্শকদের নির্ধারিত গুগল ফর্ম পূরণের মাধ্যমে অংশগ্রহণের জন্য আবেদন করতে বলা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ