শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

'অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে' 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মানুষের শত্রু দুই ধরনের—দৃশ্যমান ও অদৃশ্যমান। দৃশ্যমান শত্রু থেকে বাঁচতে আমরা সচেষ্ট থাকি, কিন্তু অদৃশ্যমান শত্রুর বিরুদ্ধে আমাদের প্রস্তুতি খুবই সীমিত। অথচ এই অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে।

শনিবার (২ মে) সকাল ১০ টায় রাজধানীর ধানমণ্ডির আইকনিক টাওয়ারে “সুকুনলাইফ ইসলামিক সেন্টার”। এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে ধানমন্ডি তাক‌ওয়া মসজিদের খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাইফুল ইসলাম এসব কথা বলেন।

আরো উপস্থিত ছিলেন, মাওলানা আশরাফ মাহদি, ডা. শামসুল আরেফীন শক্তি, রাফিউজ্জামান এবং শায়খ আব্দুল্লাহ আল মাসউদসহ দেশের বিশিষ্ট আলেম, গবেষক ও বিশেষজ্ঞরা।

আধ্যাত্মিক ও মানসিক সুস্থতার সমন্বিত সেবা নিয়ে গড়ে ওঠা এই ইসলামি কাউন্সেলিং প্ল্যাটফর্ম উদ্বোধনের প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলেছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী আয়োজন হয় নানা কার্যক্রম। দর্শনার্থীদের জন্য ছিল ফ্রি কনসাল্টেন্সি, সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা এবং বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ।

মাওলানা সাইফুল ইসলাম আরও বলেন, অন্তরের রোগ, মানসিক চাপ ও আত্মিক দুর্বলতা থেকে মুক্তির জন্য সঠিক দিকনির্দেশনা জরুরি। এই জায়গায় ‘সুকুনলাইফ’ মানুষের পাশে দাঁড়িয়ে একটি সময়োপযোগী ভূমিকা পালন করছে।

আলোচনার বিষয় ছিল—“বর্তমান যুগে রুকইয়াহ, তারবিয়াহ ও তাজকিয়ার প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা”। বক্তারা আধুনিক জীবনের মানসিক, পারিবারিক ও আধ্যাত্মিক সংকট মোকাবেলায় ইসলামী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন।

সুকুনলাইফ ইসলামিক সেন্টারের সেবার মধ্যে রয়েছে শরিয়াহসম্মত ইসলামি কাউন্সেলিং, রুকইয়াহ (আধ্যাত্মিক চিকিৎসা), হিজামা (কাপিং থেরাপি) এবং পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার ইসলামিক দিকনির্দেশনা।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের অন্যতম তাকি ইবনে ইসহাক জানান, মানুষের জীবনে প্রশান্তি, মানসিক স্থিরতা এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ