শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

আস-সুন্নাহয় প্রশিক্ষণ কর্মশালা, অংশ নিলেন ৯৪ জন ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আদর্শ সমাজ গঠন এবং ইমামদের যুগোপযোগী দক্ষতায় গড়ে তোলার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘ইমাম প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ৯৪ জন ইমাম অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, একটি মহল্লার অন্যতম গুরুত্বপূর্ণ ও জনসম্পৃক্ত ব্যক্তি হলেন মসজিদের ইমাম। তিনি শুধু নামাজ পরিচালনা করেন না; বরং সাধারণ মানুষের সুখ-দুঃখ, পারিবারিক পরামর্শ এবং দ্বীনি দিকনির্দেশনার কেন্দ্রবিন্দু হিসেবেও ভূমিকা পালন করেন। তাই সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দাওয়াহ কার্যক্রমকে আরও কার্যকর করতে ইমামদের ইলমি জ্ঞানের পাশাপাশি আধুনিক বিভিন্ন বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন।

এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণের প্রথম ব্যাচে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে প্রায় ১২০০ ইমাম আবেদন করেন। পরে যাচাই-বাছাই শেষে ১০০ জনকে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ৯৪ জন প্রশিক্ষণে অংশ নেন।

পাঁচ দিনের এ কর্মশালায় দাঈর গুণাবলি, নেতৃত্ব বিকাশ, ইমোশনাল ইন্টেলিজেন্স, দাওয়াহ ও মনস্তত্ত্ব, মুসলিম সমাজে সৃষ্ট সংশয় ও তার প্রতিকার, সুদমুক্ত সমাজ গঠন, ব্যক্তিত্ব উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা, শরীরচর্চা, মসজিদকে আরও কার্যকর সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তরের কৌশল, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিং এবং আধুনিক প্রযুক্তি ও টুলস ব্যবহারের মতো প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকরা। এছাড়া অংশগ্রহণকারী ইমামদের আবাসন, খাবারসহ সব ধরনের ব্যয় বহন করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। দূর-দূরান্ত থেকে আগত প্রশিক্ষণার্থীদের যাতায়াত খরচও প্রদান করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা ইমামদের দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং তাদের মাধ্যমে সমাজে সুন্নাহভিত্তিক মানবিক ও কল্যাণমুখী চেতনা আরও বিস্তৃত হবে।

আইও/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ