বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

আধিপত্য বিস্তার নিয়ে রক্তাক্ত মসজিদ, তিনজনকে কুপিয়ে জখম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজেদের আধিপত্য বিস্তার রক্তাক্ত হয়েছে পবিত্র মসজিদ। কুপিয়ে জখম করা হয়েছে তিনজনকে। শুক্রবার (১ মে) বাদ জুমা ঘটনাটি ঘটেছে মাগুরার শ্রীপুর উপজেলার চরজোকা গ্রামের মসজিদে।

স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে দুটি সামাজিক দলের নেতৃত্ব দেন ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চু এবং একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দুলু। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১টার দিকে লাল্টু শেখ নামে এক কৃষককে খেতের মধ্যে একাকী পেয়ে বিএনপি নেতা দুলু গ্রুপের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে এ ঘটনার পর আহত লাল্টু শেখের পক্ষ নিয়ে প্রতিপক্ষ বিএনপি নেতা সাচ্চু গ্রুপের লোকজন দুপুর দেড়টার দিকে চরজোকা পশ্চিমপাড়া মসজিদের সামনে অবস্থান নেয়। জুমা শেষ হলেও ধারালো দা, লাঠি নিয়ে অবস্থান নেওয়ায় মসজিদে আটকা পড়ে দুলু সমর্থিতরা। মুসল্লিরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা মসজিদের একটি অংশের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে মোকতার শেখ, দুলাল মণ্ডল এবং রেজাউল শেখকে কুপিয়ে জখম করে। তাদের মধ্যে মোক্তার শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে মসজিদে ঢুকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মিনহাজুল ইসলাম সাচ্চু। তিনি বলেন, দুলু গ্রুপের লোকজন আমাদের লোকজন পেলেই মারধর করে। লাল্টু শেখকে নির্মমভাবে কুপিয়ে জখম করায় মসজিদের সামনে আমাদের সঙ্গে তাদের ঝগড়া বেধে যায়। এ সময় তাদের কেউ বাইরে থেকে আহত হয়ে মসজিদে ঢুকে যেতে পারে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ