শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

ঢাকায় খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়াতি মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে শুক্রবার (১ মে) দিনব্যাপী তরবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মো. সেলিম হোসাইন ও সহ-প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মারুফ বিল্লাহ'র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়াতি মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন যথাক্রমে মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহসচিব এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। দরসুল ক্বুরআন পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য শায়খুল হাদীস মাওলানা আব্দুস সামাদ।

তরবিয়াতি মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির আহমদ আলী কাসেমী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভকেট রফিকুল ইসলাম, মহানগরীর সহ-সভাপতি মল্লিক মো: কেতাব আলী, শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো: শাহাবুদ্দীন, দাওয়া'হ বিষয়ক সম্পাদক মো: গিয়াস উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম প্রমূখ।

সভা শেষে মহানগরীর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনসুরুল আলম মনসুরের পিতার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দু'আ করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ