শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

হাওরে ধান সংগ্রহের সময় এগিয়ে আনার ঘোষণা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়াতে বোরো ধান সংগ্রহের সময় এগিয়ে এনেছে সরকার। সারা দেশে ১৫ মে থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও, বিশেষ পরিস্থিতিতে কেবল হাওরাঞ্চলের ৬টি জেলায় এই কার্যক্রম ১২ দিন এগিয়ে এনে আগামী রোববার (৩ মে) থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদিত ধান দ্রুত সরকারি গুদামে সংগ্রহ করে তাদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যেই এই সময় পরিবর্তন করা হয়েছে।

যেসব জেলায় কার্যক্রম আগে শুরু হচ্ছে: 

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলভুক্ত নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ এই ৬টি জেলায় বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে ৩ মে থেকে ধান সংগ্রহ শুরু হবে।

প্রজ্ঞাপনে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ও কৃষকদের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে সরকার এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।

খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মামুন মিয়া স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, প্রতিকূল পরিস্থিতিতে কৃষকরা যাতে ফসলের সঠিক মূল্য পান এবং দ্রুত সরকারি গুদামে ধান বিক্রয় করে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, সেজন্যই সরকার নির্ধারিত সময়ের আগেই সংগ্রহ কার্যক্রম শুরুর এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ