শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

হামের উপসর্গ নিয়ে মমেকে আরও দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২২ শিশুর মৃত্যু হলো। এছাড়া একই উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ শিশু। 

এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ শিশু। মমেকের হাম প্রার্দুভাব ইউনিটের ফোকালপারসন ডা.গোলাম মাওলা জানিয়েছেন এ তথ্য।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে পাঁচমাস বয়সী শিশুটির বাড়ি জামালপুরের ইসলামপুরে। গতকাল বৃহস্পতিবার ভোরে ভর্তি হওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে শিশুটি মারা যায়। অন্যদিকে ১০ মাস বয়সী দ্বিতীয় শিশুর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা এলাকায়। তাকে ভর্তি করা হয়েছিল গত ২৫ এপ্রিল। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৃত্যু হয় তার। গুরুতর অসুস্থ আরেক শিশুকে পাঠানো হয়েছে ঢাকায়

জানা গেছে, হামের উপসর্গ নিয়ে ভর্তিকৃতদের মধ্যে গত ১৭ মার্চ থেকে আজ ১ মে পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ শিশুর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯৯৬ শিশু ভর্তি হয়। 

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১১ শিশু এবং বর্তমানে মমেকে চিকিৎসাধীন রয়েছে ৬৩ শিশু।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ