শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

জীবন জিজ্ঞাসার জবাব দিতে জামিয়া সাঈদিয়া কারীমিয়ার ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যেকোনো জীবন জিজ্ঞাসার শরয়ি সমাধানে জামিয়া সাঈদিয়া কারীমিয়ার অনলাইনভিত্তিক ব্যতিক্রমী আয়োজন ‘আমাদের জীবন জিজ্ঞাসা’

প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০.০০টায় জামিয়ার নির্ধারিত অফিসিয়াল পেইজে (https://www. facebook.com জামিয়া সাঈদিয়া কারীমিয়া) অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। শরয়ি সমাধান পেতে অজানা প্রশ্ন পাঠাতে পারেন নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৪২০৯৪০৯০ অথবা জামিয়ার পেইজের ইনবক্সে।

ব্যতিক্রমী এ আয়োজনের ব্যাপারে জানতে চাইলে জামিয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আওয়ার ইসলামকে বলেন, আমরা প্রাত্যহিক জীবনে নানা সমস্যার সম্মুখীন হই, কিন্তু ইসলামের আলোকে সে সমস্যার সমাধান না করতে পেরে আমরা হতাশায় ভুগি, আবার কর্মব্যস্ততার দরুণ কোনো মুফতি সাহেবের সান্নিধ্যে যাওয়া এবং সরাসরি কিছু জিজ্ঞেস করাও আমাদের জন্য দুষ্কর হয়ে যায়। কর্মব্যস্ত মানুষদের এই বাস্তবতাকে সামনে রেখেই আমাদের এই আয়োজন।

জামিয়ার ফাতাওয়া বিভাগের মুশরিফ (তত্ত্বাবধায়ক) মুফতি আনোয়ার হোসাইন শহিদী বলেন, প্রায় দশ বছর থেকে বিশেষজ্ঞ মুফতিয়ানে কেরামের তত্ত্বাবধানে সমৃদ্ধ ফাতাওয়া বিভাগে আমাদের ফাতাওয়া সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। মুসলিম ভাই বোনদের কাছে দীনি দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ। সবাই অনায়াসে যেকোনো প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন।

ব্যতিক্রমী এ আয়োজনে নিয়মিত প্রদত্ত প্রশ্নাবলির উত্তর প্রদান করবেন জামিয়ার নাজেমে তালিমাত মুফতি যাকারিয়া কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মুফতি জহির ইবনে মুসলিম কাসেমী ও ফাতাওয়া বিভাগের মুশরিফ (তত্ত্বাবধায়ক) মুফতি আনোয়ার হোসাইন শহিদীসহ জামিয়ার বিশেষজ্ঞ মুফতি সাহেবগণ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ