বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ

‘আমাদের বোনেরা জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি অর্জন করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে শনিবার (১৮ এপ্রিল) তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, জাতি গঠনে শিশু, কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা ও নীতি-নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আমাদের বোনেরা জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি অর্জন করছে, তার সুন্দর বহিঃপ্রকাশ এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ফুটে উঠছে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কুরআন অলিম্পিয়াডে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুইজন বিজয়ীকে পবিত্র উমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়। এছাড়া কেরাত প্রতিযোগিতার দুই গ্রুপে মোট ১০ জন বিজয়ীকে সাইকেল প্রদান করা হয়। সর্বমোট শতাধিক প্রতিযোগীর মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস হামিদী, মুফতি মিখাইল হুসাইন, মাওলানা জাহিদুজ্জামান, বিএম সাবাব, ফারিদ খান, মাওলানা আল আবিদ শাকের, মাওলানা জাকির হুসাইন, মাওলানা কামাল উদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ