শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা

ময়মনসিংহে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) ময়মনসিংহ পশ্চিম, পূর্ব জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ এপ্রিল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বুধবার (১৫ এপ্রিল) বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লা এমপি এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

ময়মনসিংহ পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীমের পরিচালনায় এবং মুফতি সারোয়ার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ২৪ এপ্রিলের মহাসমাবেশকে সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সমন্বয় জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ময়মনসিংহ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মহাসমাবেশে অংশগ্রহণ করবেন। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করেই ঘরে ফিরবেন, ইনশাআল্লাহ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ