বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘কওমি শিক্ষার্থীদের দাওয়াতি মেজাজ নিয়ে সাংবাদিকতায় আসা উচিত’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| যাকারিয়া মাহমুদ || সাব-এডিটর

দাওয়াতের একটি বড় বাহন হচ্ছে ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা। কওমি মাদরাসার আলেমরা ইলমি দিক থেকে বেশ অগ্রসর হলেও এসব লাইনে এখনো পিছিয়ে আছেন। এজন্য তাদের ইলমি যোগ্যতার প্রচার প্রসার ঘটাতে হলে সাংবাদিকতায়ও অগ্রসর হওয়া জরুরি। তরুণ আলেমদের দাওয়াতি মেজাজ নিয়ে সাংবাদিকতার ময়দানেও কাজ করা জরুরি। এটা সময়ের অন্যতম দাবি।

ডেমরা ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আজমী আওয়ার ইসলামকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।

বুধবার (১৫ এপ্রিল) আওয়ার ইসলামকে বিশিষ্ট এই আলেমে দীন বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সব সময়ই দাওয়াত ইলাল্লাহর সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখে। তবে পূর্বের প্রেক্ষাপট আর বর্তমান সময়ের মধ্যে অনেক ব্যবধান। বর্তমান প্রেক্ষাপটের দিকে নজর দিয়ে আমাদের সবকিছু সময়োপযোগী হওয়া চাই। কিন্তু এ ক্ষেত্রে আমরা বেশ পিছিয়ে। যেমন, সাংবাদিকতা—এ যুগে দাওয়াত ইলাল্লাহর একটা বড় মাধ্যম হওয়া সত্ত্বেও এ থেকে আমরা আজও দূরেই রয়ে গেছি। 

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন মাহফিল-সমাবেশে অসংখ্য মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আসে দাওয়াতি কথাবার্তা শুনতে। কিন্তু কোনো সাংবাদিককে এসব প্রচার করতে দেখা যায় না। এর বিপরীতে দেখা যায়—৭-৮ জন লোকের সামান্য সমাগমও তারা বেশ ফলাও করে প্রচার করছে। এসব দেখে আসলেই আমার কষ্ট হয়।

মাওলানা আজহারুল ইসলাম আজমী বলেন, তাই আমি কওমির প্রতিটা শিক্ষার্থীকে বলব, আমি আবশ্যক মনে করি, আমাদের উচিত কিতাবি জ্ঞানের পাশাপাশি সাংবাদিকতার জ্ঞানও অর্জন করা। যাতে করে আমরা আমাদের কথাগুলো সব জায়গায় পৌঁছে দিতে পারি। আমাদের দাওয়াতি কাজগুলো যেন আরও সুন্দর ও গোছানোভাবে মানুষের সামনে উপস্থাপনা করতে পারি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ