শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা

জামালপুরে ১১৫ জন পেলেন ‘কৃষক কার্ড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ১১৫ জন কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হয়েছে। কার্ড বিতরণের পাশাপাশি ওই এলাকায় রোপণের জন্য ৪৬০টি বৃক্ষ চারাও বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করার পর স্থানীয়ভাবে নাপিতের চর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।

ভিডিও কনফারেন্সে জামালপুর অংশে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ আরও তিন আসনের সংসদ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।

অনুষ্ঠানে অতিথিরা ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ১১৫ জন কৃষক ও কৃষাণীর মাঝে কার্ড এবং ৪৬০টি চারা গাছ বিতরণ করেন। সংশ্লিষ্ট কৃষি ব্লকের মোট ৩ হাজার ৬৫৮ জন কৃষক পর্যায়ক্রমে এই কার্ড পাবেন। কার্ড হাতে পেয়ে স্থানীয় কৃষকরা আনন্দ প্রকাশ করেছেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস, এখনো দুই মাস পূর্ণ হয়নি। অথচ আমরা নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সবাই মিলে নিরলস কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে। এর মাধ্যমেই প্রতীয়মান হয় যে, বাংলাদেশের মানুষ আর আগের মতো অনটনে থাকবে না; কৃষকসহ সমাজের সকল শ্রেণির মানুষ সুখে, শান্তিতে ও সমৃদ্ধিতে বসবাস করবে।’

প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, সার ও বীজ সংগ্রহ সহজতর করতে পর্যায়ক্রমে দেশের সকল প্রকৃত কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। প্রতিটি উপজেলায় এই কার্যক্রম চালু করা হবে, যা কৃষিখাতে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ