শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৬ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭


এবার আইনুল হক কাসেমীর মুক্তি দাবি জুলাই জোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মিথ্যা মামলায় কারান্তরীণ গবেষক আলেম ও জুলাই যোদ্ধা মাওলানা আইনুল হক কাসেমীকে নিরপরাধ দাবি করে অবিলম্বে তার মুক্তি চেয়েছে জুলাই জোট।

বুধবার (৮ এপ্রিল) সংগঠনটির অফিস সচিব মাওলানা সাজিদ আব্দুল্লাহর পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

জুলাই জোটের বিবৃতিতে বলা হয়, দৈনিক প্রথম আলো অফিস ভাঙচুরের ঘটনায় মুফতি আইনুল হক কাসেমীর কোনো সম্পৃক্ততা নেই। তাকে এ মামলায় জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি সম্মানিত আলেমকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন বিনা বিচারে কারাবন্দি রাখা একটি স্বাধীন দেশের ন্যায়বিচার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। অবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে মুফতি আইনুল হক কাসেমির নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।

সংগঠনটি মনে করে, একজন আলেমকে ১০০ দিনেরও অধিক সময় ধরে আটক রাখা ন্যায়বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট পরিপন্থী।

এর আগে মাওলানা আইনুল হক কাসেমীকে নিরপরাধ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ