রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

রণক্ষেত্র জবি, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়েছে।

জানা গেছে, আজ  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর ট্রাইবেকার চলাকালীন দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই বিভাগের শিক্ষার্থীরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ