মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেম মাওলানা শামছুল হক ছাতিয়ানীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেমে দীন মাওলানা শামসুল হক ছাতিয়ানী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শনিবার (১০ জানুয়ারি) তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। বাদ মাগরিব জেলা ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মাওলানা শামসুল হক ছাতিয়ানী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ মুহাদ্দিস। তিনি এদারায়ে তালিমিয়ার নাজিম এবং মুফতি আজম আল্লামা নুরুল্লাহ রহ.-এর খলিফা ছিলেন।

প্রবীণ এই আলেমে দীন সবার কাছে ‘নীরব সাধক’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর শত শত ছাত্র বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত। তাঁর ইন্তেকালে ছাত্র এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ