মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘আমরা সবসময় মানুষকে ভালোবাসবো, দেশের কল্যাণ চিন্তা করবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেছেন, আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন নিজের দেশকে কখনো ভুলতে পারবো না। দেশের সঙ্গে মা ও মাটির সম্পর্ক। আমরা সবসময় দেশকে ভালোবাসবো। দেশ ও দেশের মানুষের কল্যাণ চিন্তা করবো।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ-এর শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তিনি এসব কথা বলেন।

হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, নিজের দেশের প্রিয় পতাকা চেনাতেই আমরা পতাকা উৎসবের আয়োজন করেছি। পতাকা হাতে বাচ্চাদের আনন্দ আমাদের পুলকিত করেছে। আলেমদেরকেও নিজের দেশকে নিয়ে কাজ করতে হবে।

ইকরার অভিভাবক ও অভিভাবিকাদের উদ্দেশে হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, জেনারেল ও ইসলাম শিক্ষার পরিকল্পিত মিশন পরিচালনা করছে ইকরা। জাগতিক জ্ঞানের পাশাপাশি আখেরাতের বিদ্যা অর্জনে ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠানটি। প্রত্যেক গার্ডিয়ানই এ পুণ্যময় শিক্ষা আন্দোলনের সহযোগী। আল্লাহ সবাইকে কবুল করুন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ