শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন চাকসু নেতারা ও অন্যান্য শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের ষড়যন্ত্রে আগামী নির্বাচন বানচাল করার জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে। যারা আমাদের ভাইদের হত্যা করার জন্য বিভিন্ন নীল নকশা করেছে দেশের ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে আবারও রাজপথে ঝাপিয়ে পড়ব।’

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক পরিচয়ে হাদীকে চিনি না। পুরো বাংলাদেশের মানুষ চিনে তার আন্দোলন এবং সংগ্রামের জন্য। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। আমরা মনে করি, এই হামলার সঙ্গে প্রশাসনের একটি অংশ জড়িত আছে। অতি দ্রুত সন্ত্রাশীদের গ্রেপ্তার করা না হলে আমরা জনগণকে নিয়ে পুনরায় আন্দোলনে নামব।’

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁটিয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ