মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা হেলাল উদ্দীনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির, ফরিদপুরের শীর্ষ আলেম মাওলানা হেলাল উদ্দীন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা হেলাল উদ্দীন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

গত নভেম্বরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। চিকিৎসার পর তিনি অনেকটা সুস্থ হয়েছিলেন।

গত ১ ডিসেম্বর তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী।

এদিকে মাওলানা হেলাল উদ্দীনের মৃত্যুতে আলেম-উলামার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ