রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

১৮ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি ৩০ ফুট গভীরে আটকে পড়া সেই শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীরে পড়ে আটকে পড়া শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে, দুপুর ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশু সাজিদ (২)।

খবর পেয়ে দুপুর পৌনে ২টা থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না।

সর্বশেষ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ভেকুর সম্বন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এনএইচ/