মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পঞ্চগড়ে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় স্ত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পঞ্চগড়ে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাইক চালক স্বামীও।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় পৌরসভার এলাকার পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম রিনা আক্তার (৪৫)। দেবীগঞ্জের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা ওই নারী দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। আহত স্বামীর নাম সাইফুল হক। তিনি শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।

স্থানীয়রা জানান, সকালে দেবীগঞ্জ থেকে অফিসের কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন ওই দম্পতি। পথে ওই এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে তাদের বাইক নিয়ন্ত্রণ হারায়। এসময় বাইক থেকে ছিটকে পেছনে আসা ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে যান।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ