রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

জামিয়া ইসলামিয়া পটিয়ার দুই দিনের ইসলামি মহাসম্মেলন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল—জামিয়া আল—ইসলামিয়া পটিয়ার আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অত্যন্ত ভাবগম্ভীর ও আত্মিক আবহে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার, ২৭ নভেম্বর বাদ জোহর জামিয়ার শাইখুল হাদিস ও প্রধান মুফতী আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়ার বয়ান ও বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়। দুই দিনব্যাপী এই মহাসম্মেলন আজ শুক্রবার (২৮ নভেম্বর) আসরের পূর্বে জামিয়ার মুহতামিম মাওলানা মুফতি আবু তাহেরী কাসেমী নদভীর দিকনির্দেশনামূলক বয়ান ও আবেগময় মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি লাভ করে।

এবারের সম্মেলনে সারাদেশের বিভিন্ন জেলা—উপজেলা থেকে আগত তৌহিদী জনতার যে ঢল নেমে আসে, তা সত্যিই অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করেছে। উপচেপড়া জনসমাগমে পুরো ক্যাম্পাস ও আশপাশের অঞ্চল সরব হয়ে ওঠে। আয়োজক ও আগত আলেম সমাজের মতে, জামিয়ার ইতিহাসে এতো বিপুল মানুষের উপস্থিতি এর আগে আর কখনো দেখা যায়নি।

সম্মেলনে দেশের বরেণ্য ও নেতৃত্বস্থানীয় প্রায় সকল আলেম—উলামার অংশগ্রহণ একটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তাঁদের প্রাঞ্জল আলোচনা, উপদেশ ও দিকনির্দেশনা শ্রোতৃমণ্ডলীর হৃদয়ে দ্বীনি চেতনার নতুন জোয়ার সৃষ্টি করে। এ মিলনমেলা ইসলামী একতার অটুট প্রদর্শন হিসেবে জাতির সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

দুদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন, আমিরে হেফাজত মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, ঢালকানগরের পীর মাওলানা আবদুল মতিন বিন হুসাইন, মাওলানা সালাহউদ্দিন নানুপুরি, মাওলানা সৈয়দ ফয়সাল নদীম (পাকিস্তান), মাওলানা আজিজুল হক আল—মাদানী, শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাওলানা খোবাইব বিন তৈয়ব, মাওলানা আজিজুর হক ইসলামাবাদী, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারকসহ আরও অনান্য নেতৃত্বস্থানীয় আলেমগণ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ