বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ৩৩তম আন্তর্জাতিক মহাসম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২টা থেকে কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ৩৩ তম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন।

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হকের সভাপতিত্বে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে তাশরিফ আনবেন আওলাদে রাসুল সা. মাওলানা সাইয়্যেদ হাসান আসজাদ মাদানী ভারত, মাওলানা ফয়সাল নাদিম পাকিস্তান, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মামুনুল হক ও মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ।

মঙ্গলবার বাদ এশা সম্মেলনের সার্বিক প্রস্তুতি শেষে সম্মেলন মঞ্চ পরিদর্শনে আসেন সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস ও মুফতি শামসুল ইসলাম জিলানীসহ কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের নেতৃবৃন্দ ও কুমিল্লা মহানগরের উলামায়ে কেরামগণ।

এ সময় মাওলানা আব্দুল কুদ্দুস বুধবারের আন্তর্জাতিক মহাসম্মেলনকে বাস্তবায়নের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ