বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

রাস্তা থেকে মাদ্রাসাছাত্রকে অপহরণ, মুক্তিপণ না পাঠালে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার শহর থেকে তকী তাজওয়ার (১২) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। দ্রুত সময়ের মধ্যে মুক্তিপণ না পাঠালে ওই ছাত্রকে অপহরণকারীরা হত্যা করবে বলেও দাবি করা হয়েছে। এ ঘটনায় রোববার রাতে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছে অপহৃত তকী তাজওয়ারের পরিবার।

তকী তাজওয়ার চাচা মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সমকালকে জানান, তকী চকরিয়া উপজেলার বরইতলী এলাকার মৃত মোহাম্মদ নোমানের ছেলে। বর্তমানে সে কক্সবাজার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানায় ৫ম শ্রেণিতে লেখাপড়া করছে। সে ওই এতিমখানায় থাকে। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বার্মিজ মার্কেট এলাকায় রাস্তা থেকে হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে কালো গ্লাসের একটি মাইক্রোবাসে তুলে নেয়।
বিষয়টি জানার পরপরই পরিবারের লোকজন বিভিন্নভাবে খুঁজতে থাকে। এরইমধ্যে রোববার সন্ধ্যা ৬টার দিকে ফোনে তকীর ভাইয়ের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ৩০ হাজার টাকা নিয়ে অপহরণকারীদের জানানো নির্দিষ্ট জায়গা তকীকে আনতে যায় পরিবারের সদস্যরা। তখন আবারও ফোন করে আরও এক লাখ টাকা দাবি করা হয়। তিনি বলেন, অপহরণকারীদের চল-চাতুরি বুঝতে পেরে কক্সবাজার সদর মডেল থানায় আমি লিখিত অভিযোগ দেই।

মাওলানা মনিরুল ইসলাম আরও বলেন, রোববার রাত থেকে এখন পর্যন্ত আর কোনো কল করেনি অপহরণকারীরা।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, মুক্তিপণের দাবিটি সত্য নয়। যে নাম্বার থেকে কল করার কথা বলা হচ্ছে তা বন্ধ। তারপর তকীর পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল বিষয়টি যাচাই-বাছাই করছে।

ওসি বলেন, এক মাস আগেও ছেলেটি এভাবে হারিয়ে যায়। পরে একটি বেকারিতে তাকে পাওয়া গেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ