শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ফরিদপুরের ভাঙ্গায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় আতাদী গ্রামে বিষাক্ত সাপের কামড়ে শাহ-আলম (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম  শাহ-আলম মাতুব্বর। সে স্থানীয় হাফেজ মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শাহ-আলম বাড়ির পাশের রেললাইনের পাশে হাঁটতে বের হয়। এ সময় অন্ধকারে হঠাৎ শরীরে কিছু কামড় দিয়েছে বলে সে অনুভব করে। বাড়িতে ফিরে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ভাগ্যজনকভাবে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এবিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিফ জুবায়ের বলেন, “শাহ-আলম নামের এক যুবককে সাপে কাটার পর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার হাতে সাপের কামড়ের চিহ্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হলেও পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।"

এদিকে "সাপে কামড় দেওয়া রোগীদের জন্য যেনো ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই এর থেকে আরো উন্নত চিকিৎসার সুব্যবস্থা করা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষণ করেছেন সাপেকামড় দেওয়া রুগীর স্বজনরা সহ স্থানীয় সাধারণ জনগণ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ