শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মুন্সিগঞ্জের ধীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এই কর্মিসভায় ইউনিয়নের কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও সাংগঠনিক কাজের গতি বৃদ্ধি ও কর্মীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টির লক্ষ্যে এই কর্মিসভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানজিল আলম শেখ অনিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সীগঞ্জ জেলার সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মহন।

প্রধান অতিথি কর্মীদের উদ্দেশে বলেন, সাংগঠনিক কাজের গতি বৃদ্ধি, কর্মীদের প্রাণচাঞ্চল্য সৃষ্টি ও বিএনপির রাজনৈতিক আদর্শকে আরও দৃঢ় করতে এই কর্মিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কর্মীদের পারিবারিক ও সামাজিক জীবনের মানোন্নয়নে স্বেচ্ছাসেবক দল কাজ করে যাবে।

ইদ্রিস মিয়াজী ভিপি মহন বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ধীপুর ইউনিয়নের উন্নয়নে স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ ভূমিকা রাখবে। আমি সর্বদা ধীপুর ইউনিয়নবাসীর পাশে আছি।

কর্মিসভা পরিচালনা করেন টঙ্গিবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরকার।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ