শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট নগরীর ৯নং ওয়ার্ডের বাগবাড়ী নরসিংটিলা এলাকা থেকে গত ১ মাস ধরে নিখোঁজ রয়েছেন আবিদুল মিয়া (৫০) নামক এক মানসিক রোগী। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও সলফ গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহিমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট শনিবার দুপুর ২টার দিকে আবিদুল মিয়া সিলেট নগরীর নরসিংটিলা বাসা (নং-১৯৯/৪) থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ছেলে ফরহাদ মিয়া (৩০) গত ৯ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (GD No. 128) করেছেন।

আরও জানা গেছে, আবিদুল মিয়া গত দেড় বছর ধরে ব্রেন স্ট্রোকের পর মানসিক সমস্যায় ভুগছেন এবং এ সময়ে কয়েকবার বাড়ি থেকে অগোচরে বের হয়ে গেছেন। তবে, তার পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাননি।

নিখোঁজ ব্যক্তির বর্ণনা:

উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি,গায়ের রঙ: কালো,শারীরিক গঠন: হাল্কা পাতলা, পরিধানে: আকাশী রঙের গেঞ্জি, লুঙ্গি, চেহারা: খাটো কাচা-পাকা চুল, সাদা দাড়ি, ভাষা: সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলেন।

যদি কেউ আবিদুল মিয়ার সন্ধান পেয়ে থাকেন, তাহলে তাকে সিলেট কোতোয়ালী মডেল থানায় অথবা ফোন নম্বরে (০১৭৫৬ ৬৩১০০) জানাতে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের তথ্য: ফরহাদ মিয়া ০১৭৫৬ ৬৩১০০

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ