শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কক্সবাজারে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারে র‍্যাবের অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। টেকনাফ সদর ইউপিস্থ ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫।  

গ্রেফতারকৃতরা হলেন- কুতু পালং, ক্যাম্প এ/১ ক্যাম্পের রোহিঙ্গা ইসমত আরা (২৪), টেকনাফের আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬)। 

র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ৭ নং ওয়ার্ডের ছোট হাবিব পাড়া এলাকায় হাসিনার মায়ের ঘরে অভিযান চালায়। 

এসময় ইসমত আরা, মো. আবদুর রহিম ও শামীনারা বেগম নামে তিনজন মাদক কারবারীকে এক লাখ সত্তর হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালীন সময়ে ধৃত আসামিদের সহযোগী আসামি মো. হাসান (২৪) দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ