শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

৪৮তম বিসিএসে মৌলভীবাজারের আট তরুণ চিকিৎসকের সাফল্য


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মৌলভীবাজার জেলার আট তরুণ চিকিৎসক। তাঁদের মধ্যে শুধু শ্রীমঙ্গল উপজেলা থেকেই আছেন চারজন—ডা. নিশাত নাওয়াল মুমু, ডা. আকাশ নুনিয়া, ডা. সোনালি রায় ও ডা. দীপ্ত দেব।

এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার ডা. তাহমিদুল হক চৌধুরী, রাজনগরের ইটা চা বাগানের সন্তান ডা. সঞ্জিত যাদব, কমলগঞ্জের শমসেরনগর চা বাগানের ডা. অনিকেত বর্মা এবং একই উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোরামারা গ্রামের ডা. সুদীপ কুমার সিনহাও এই সাফল্যের অংশীদার হয়েছেন।

এবারের বিসিএসে বিশেষ ইতিহাস রচনা করেছেন জেলার চা শ্রমিক পরিবারের কয়েকজন সন্তান ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা। বিশেষ করে ডা. আকাশ নুনিয়া, ডা. অনিকেত বর্মা ও ডা. সঞ্জিত যাদব চা জনগোষ্ঠীর গর্ব হয়ে উঠেছেন। তাঁদের এই অর্জন এখন চা বাগানের অসংখ্য শিক্ষার্থীর কাছে প্রেরণার উৎস।

অন্যদিকে, চিকিৎসক হিসেবে মনোনীত হয়ে পুরো মণিপুরী সম্প্রদায়ের গর্বের কারণ হয়েছেন ডা. সুদীপ কুমার সিনহা।

স্থানীয় শিক্ষক ও সাধারণ মানুষ এ সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। তাঁদের মতে, শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং এই তরুণ চিকিৎসকরা মানবিকতার সেবক হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবেন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানায়, ৪৮তম বিসিএসে মোট ৩ হাজার ১২০ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন। এর মধ্যে মৌলভীবাজার জেলার আট তরুণ চিকিৎসকের এ অর্জন জেলা তথা দেশের জন্য বিশেষ গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ