শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আল ওয়াসি হজ গ্রুপের রাজাপুর উপজেলা অফিস উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শীর্ষস্থানীয় হজ ও ওমরাহ সেবা প্রতিষ্ঠান আল ওয়াসি হজ গ্রুপ ঝালকাঠির রাজাপুরে অফিস চালু করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ আসর আনুষ্ঠানিকভাবে হজ অফিস উদ্বোধন করা হয়।

আলহাজ মাওলানা আব্দুস সাত্তার খান শাহ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ওয়াসী হজ গ্রুপের চেয়ারম্যান ও গালুয়া মরহুম পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা ও খলিফা আলহাজ মাওলানা আব্দুল গাফফার খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিমপুর মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, সোহাগ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আহসান হাবিব সোহাগ, আলম তাজ কারিমিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আল আমিন দোহারি,

রাজাপুর থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আল আমিন, সাবেক ওসি মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা বাইজিদ ফরাজি, কারী তাওহিদুল ইসলামসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, আল ওয়াসি হজ গ্রুপ দীর্ঘদিন ধরে হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সেবা দিয়ে আসছে। প্রতি বছর পাঁচ শতাধিক লোক এই কাফেলার মাধ্যমে হজ করে থাকেন। এছাড়া সারা বছরই ওমরাহর কাফেলা পাঠায় এই এজেন্সি। আল ওয়াসির হেড অফিস রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে। এছাড়া পুরান ঢাকায়ও একটি শাখা রয়েছে। বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানেও শাখা অফিস পরিচালনা করে আসছে আল ওয়াসি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ